গভীর রাতে রাজগঞ্জের গন্ডার মোড়ে চুরির ঘটনায় চাঞ্চল্য। একই রাতে দুটি বাড়ি থেকে খোয়া গেলো তিনটি দামী মোবাইল।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের গন্ডারমোড়ে।
বাড়ির মালিক বচ্চন বিশ্বাস জানান, রাতে খাওয়ার দাওয়া করে রাত দুটার সময় ঘুমিয়ে পড়ি। আজ সকালে উঠে দেখি দুটি মোবাইল চুরি হয়েছে। ঘরের পাশের জানালা দিয়ে চোর এই চুরির ঘটনা ঘটায়। পাশাপাশি বাড়ির পাশের আরো একজনের বাড়িতেও এই মোবাইল চুরির ঘটনা ঘটে। সবমিলিয়ে তিনটি মোবাইল চুরি হয়। সম্পূর্ণ ঘটনাটি ভোরের আলো পুলিশকে জানানো হবে বলে জানান তারা।