শিলিগুড়ি,২১ ডিসেম্বর: শিলিগুড়ির সুকান্তনগর সুকান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ১২ বালক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
এই ক্রিকেট টুর্নামেন্টে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকেই বিভিন্ন ক্লাব গুলি অংশগ্রহণ নিতে চলেছে।
সুকান্ত স্পোর্টিং ক্লাব আয়োজিত এই খেলা চলবে দশ দিনব্যাপী।
লেট অরুণ মজুমদার মেমোরিয়াল চ্যাম্পিয়ন, লেট ঝরনা মুখার্জি রানার্স আপ এবং লেট গজেন্দ্রনাথ সাহা ফেয়ার প্লে টি-টোয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2025 আয়োজিত হতে চলেছে এই বছর।
এই বছরের এই টুর্নামেন্টের চেয়ারম্যান শ্রী দুলাল দত্ত। সভাপতি বিনয় কুমার চৌধুরী। সম্পাদক অমিত পোদ্দার।
শিলিগুড়ির সুকান্ত নগর স্পোর্টিং ক্লাবের সামনে কুন্ডু পুকুর মাঠেই আয়োজিত হচ্ছে এই টি-টোয়েন্টি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টকে ঘিরে সাজো সাজো রব সুকান্ত নগরে।
রবিবার একুশে ডিসেম্বর সকালে এই টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠান আয়োজিত হলো।
সুকান্ত স্পোর্টিং ক্লাবের এই টি টুয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের পৌরপিতা দুলাল দত্ত সহ আরও অনেকেই। অনুষ্ঠানে আমন্ত্রিত শিলিগুড়ির মেয়র ডেপুটি মেয়র সহ অনেকেই। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের স্থানীয়দের মধ্যেও উৎসবের আমেজ দেখা যায়। এবার এই টুর্নামেন্টের চতুর্থ বর্ষ।