কলকাতা থেকে এবার এক ট্রেনেই যাওয়া যাবে আইজল।
আজ তার এই রেল প্রকল্প উদ্বোধন করার কথা। এবার যাত্রীবাহী ট্রেন ছুটবে ভৈরবী থেকে সাইরাং অবধি। আট থেকে নয় ঘণ্টার রাস্তা এবার সম্ভব হবে মাত্র দেড় ঘণ্টাতেই! এরই মধ্যে কলকাতা থেকে সাইরাং এবার সরাসরি ট্রেন চালু হতে চলেছে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস চলবে সপ্তাহে তিন দিন করে উভয় প্রান্ত থেকে। ১৮ ঘণ্টায় এই ট্রেন যাত্রা সম্পূর্ণ হবে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে শনিবার, মঙ্গলবার ও বুধবার। সাইরাং থেকে এই ট্রেন ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। নবনির্মিত নসিপুর রেল ব্রিজ দিয়ে যাবে এই ট্রেন।
ট্রেন থামবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরিপুর, বিলাসিপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাক্ষ্যা, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি, ভৈরবী।