ইংরেজি নববর্ষে শিলিগুড়ির মায়ের ইচ্ছা কালীবাড়িতে ভক্তদের ঢল
ভোর থেকেই দীর্ঘ লাইনে পুজো দিলেন অসংখ্য মানুষ
শিলিগুড়ি, ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিলিগুড়ির ঐতিহ্যবাহী মায়ের ইচ্ছা কালীবাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। নতুন বছর শুরু করার আগে মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে ভোর থেকেই মন্দির চত্বরে হাজির হতে থাকেন অসংখ্য ভক্ত।
সকাল হতেই মন্দিরের বাইরে তৈরি হয় বিশাল লম্বা লাইন। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে তরুণ-তরুণী—সবাই নতুন বছরে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নিজের মনের ইচ্ছা পূরণের আশায় মায়ের কাছে পুজো দেন। অনেকে পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ সুন্দর করার কামনায় মায়ের চরণে প্রণাম করেন।