কামাখ্যা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এক যুবক।গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করল NJP GRP-এর SOG টিম।ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে।রবিবার আগরতলা-দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনের জেনারেল কামরা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।ধৃতের নাম MD একরাম আনওযাঁর (২৭)।তিনি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা।তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড,দুটি ব্যাংক পাসবুক,একটি চেকবুক,দুটি এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন।সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়,চারটি কালো প্যাকেটের মধ্যে উদ্ধার হয়েছে মোট ২লক্ষ ৭৪হাজার ৫০০ টাকার জাল নোট।পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার ধৃতকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে NJP GRP ও এনজিপি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) টিম।