রবিবার রাতে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাওয়াখালী এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনরকম যোগ নেই বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে মাটিগাড়া এক নাম্বার অঞ্চল অঞ্চল সভাপতি হরেন্দ্রনাথ বর্মন।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রবিবার সন্ধ্যের পর কাওয়াখালী এলাকায় তাদের বুথের ই ভিলেশন কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় মাটিগাড়া নকশালবাড়ি চার নাম্বার মন্ডল সভাপতি প্রদীপ দেবনাথ কে রাস্তায় আটকে তাকে জনা কয়েক দুষ্কৃতী ব্যাপক মারধর করে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে সেখানেও তাকে সেভাবে চিকিৎসা করা হয় না। যেনতেনও প্রকারে এবছর উত্তরবঙ্গের সিট যাতে তাদের হাতে আসে সেই কারণে প্রয়োজনে তারা বিজেপি কর্মী সমর্থকদের ওপর মারধরের ঘটনাও ঘটাতে পারে ভোটের আগেই সেই ছবি উঠে আসছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা সম্পন্ন ভিত্তিহীন বলে জানানো হয়েছে তারা বলেন এলাকা দিয়ে যাওয়ার সময় এলাকারই এক সাধারণ ছেলের ওপর প্রদীপ দেবনাথ মারধর করে। নিরীহ ছেলে সেই কারণেই তারা তার সাথে দাঁড়াতে মেডিকেল ফাঁড়িতে এসেছেন।