শিলিগুড়িতে ভিসা অফিস রীতিমতো বন্ধ করিয়ে দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার সোনালী ব্যাঙ্ক৷ শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের বাংলাদেশের সোনালী ব্যাঙ্ক অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
পাকুড়তলা মোড় থেকে মিছিল করে পানিট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীরা। সোনালো ব্যাঙ্কের সামনে মোয়াতেন করা হয় বিশাল সংখ্যক পুলিশ।
পুলিশের সাথে ধস্তাধস্তি হয় মহামঞ্চের কর্মীদের। ব্যাঙ্কের সামনেই ইউনিসের কুশপুতুল দাহ করেন তারা।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য বিক্রমাদিত্য মন্ডল বলেন , “আজ পুলিশ সোনালী ব্যাঙ্ককে নিরাপত্তা দিল।
কিন্তু এভাবে আমরা চলতে দেব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন এই আন্দোলন আমাদের প্রতিনিয়ত চলবে৷
আমরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র গুলোতে গিয়েও আবেদন