AIDSO-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা সভাপতি কমরেড কল্লোল বাগচি সহ চারজন নেতা-কর্মীর উপর শাসকদলের গুন্ডা বাহিনী ও পুলিশবাহিনীর “কাপুরুষোচিত আক্রমণ” ও “মিথ্যা মামলায় ফাঁসানোর” অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে বুধবার বিকেলে শিলিগুড়িতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শিলিগুড়ির কোর্ট মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সহ অন্যান্যরা।
প্রতিবাদ সভা থেকে রাজ্যের শাসকদল ও প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।