শিলিগুড়ি,৫ মার্চ গতকাল রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত এস এন টি বাস টারমিনার্সের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিস।
প্রধান নগর থানার আইসি বিডি সরকারের নির্দেশে চলে এই অভিযান। সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার দেহ তল্লাশি করতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ।
ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়িতে কাউকে ডেলিভারি করতে এসেছিল বলেই সন্দেহ পুলিশের।ধৃত ব্যাক্তি নাম মুকেশ বিশ্বকর্মা বাড়ি সিকিমের রানিপুল এলাকাতে। ঝাড়খণ্ড থেকে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল শিলিগুড়িতে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।