শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বর : শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে এক শাড়ির দোকানে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, রবিবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনাটি চোখে পড়ে দোকানের মালিকের। দেখা যায়, দোকানের লোকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং জানলা ভেঙে ভিতরে ঢুকে চুরি করেছে দুষ্কৃতীরা। দোকান থেকে দামী লেহেঙ্গা-শাড়ি সহ কিছু নগদ অর্থ উধাও হয়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলেও আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।