শিলিগুড়ি,২৪ নভেম্বর: শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে সোমবার অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কলাবস্তি এলাকায় হানা দিতেই চমকে পালিয়ে যায় বেশিরভাগ বালি উত্তোলনকারী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু বালি বহনকারী সামগ্রী ও যন্ত্রপাতি।
পুলিশের দাবি, বালি মাফিয়াদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। নদীর পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন।