শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ মদ্যপ অবস্থায় স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো শিলিগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবনী দত্তের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে গণেশ পূজোর বিসর্জন শেষে এলাকার কিছু বাসিন্দা খাওয়াদাওয়ার জন্য একটি দোকানে যান। সেই সময়ই উপস্থিত হন কাউন্সিলর শ্রাবনী দত্ত এবং তাঁর মেয়ে। অভিযোগ, তাঁরা স্থানীয়দের হুমকি দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহও করেন।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রাবনী দত্ত। তাঁর বক্তব্য, “অনেক রাত অবধি এলাকায় মদ্যপান চলছিলো। আমি তার প্রতিবাদ করি। সেইসময় আমার মেয়েকেও আক্রমণ করা হয়।”
ঘটনার খবর পুলিশকে দেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অনেক দেরিতে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।