শিলিগুড়ি : সোমবার শিলিগুড়ি ৩৪ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার কাছে শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে সোমবার শিলিগুড়ি পুরনিগমের তরফে ৩৪ নম্বর ওয়ার্ডের মোড় বাজার সেতু সংলগ্ন পিচের রাস্তার শিলান্যাস করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই রাস্তা নির্মাণের জন্য বাসিন্দারা দাবি করছিলেন। সেই দাবি মেনেই এদিন এই রাস্তার কাজের সূচনা হয়।