শিলিগুড়ি, ১৮ জুলাই: শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালে মানবিক উদ্যোগ নিল শিলিগুড়ি Serenity Foundation। সংস্থার পক্ষ থেকে এদিন হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সংস্থার কর্মকর্তা শুভাশিস রায় জানান, এই দিনটি তাদের সংস্থার পক্ষে একটি গুরুত্বপূর্ণ দিন, এবং সেই উপলক্ষে এই সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
“Serenity Foundation-এর সদস্যদের অনেকেই একসময় নেশাগ্রস্ত ছিলেন। এখান থেকেই তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে সংস্থার কর্মী হিসেবেই যুক্ত হয়ে পড়েন নেশা মুক্তির যুদ্ধে। আজকের এই মানবিক উদ্যোগ শুধু একটি দিনের জন্য নয়, বরং সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে আমাদের ফাউন্ডেশন।”
রোগীদের পাশে দাঁড়ানোর এই প্রয়াসে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় ওঠে।