শিলিগুড়ি,২১ ডিসেম্বর: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।
শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেবক রোড সংলগ্ন সালুগারার কাছে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।
ধৃত চারজনের নাম বিনয় কুমার, তাশির উদ্দিন, সাইদুল শেখ, অজিত রায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০০ গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুই বোতল এসিড এবং দুই বোতল লিকুইড। এছাড়াও চার প্যাকেট মাদক তৈরির উপকরণ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।