শিলিগুড়ি,২৯ ডিসেম্বর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড় এলাকায় সোমবার আসিঘর সাব ট্রাফিক গার্ড ও আসিঘর ফাঁড়ির যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন ইস্টার্ন বাইপাসের ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকান ও বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় দোকানদারদের। এর ফলে পথচারীদের চলাচল স্বাভাবিক করতে উদ্যোগী হয় প্রশাসন।
একই সঙ্গে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে হেলমেটবিহীন একাধিক দু’চাকা যানচালককে আটক করা হয় এবং তাঁদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যান চলাচল নির্বিঘ্ন রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়।