শিলিগুড়ি,১৭ ফেব্রুয়ারি: শিলিগুড়ি পুরনিগম-এর ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি আরবীন্দ পল্লী এলাকায় চুরির ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ রাতে ওই এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া সোনার অলংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে। ঘটনায় গ্রেফতার হয়েছে অজয় মহন্ত নামে এক ব্যক্তি। ধৃত অজয় মহন্ত ঘোঘোমালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বাগডোগরার এক বাসিন্দা তাঁর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই এলাকায় এসে একটি বাড়ি ভাড়া নেন। বিয়ে শেষে তিনি রাতে ঘুমিয়ে পড়েন। সেই সময় জানলা সঠিকভাবে বন্ধ না থাকায় অভিযুক্ত জানলা খুলে সোনার গয়না ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
পরদিন সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই আশিঘর ফাঁড়ি-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালত-এ পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।