শিলিগুড়ি, ১১ মার্চ : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল বিজেপি। বুধবার শিলিগুড়ির সফদর হাসমি চকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সরব হন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান তোলেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে নাহলে পদত্যাগ করতে হবে।