শিলিগুড়ি : সব দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে অশান্তি হলে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকাতেও ছোটখাটো অশান্তির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় হামলা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে।আজ সাংবাদিক বৈঠক করে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না।
পুলিশ সবকিছুর ওপর নজর রাখছে। আধা সামরিক বাহিনী এখনও রয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ওয়াকার রাজা বলেন অশান্তি হলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।