শিলিগুড়ি,২২ জুলাই: ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকায় একটি মোবাইল টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগকে ঘিরে এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মানিক পাল তার বাড়ির ছাদে একটি কোম্পানি টাওয়ার নির্মাণ করেন। তবে তিনি কর্মসূত্রে বর্তমানে আসামে থাকেন বলে দাবি স্থানীয়দের। নির্মাণকাজের তদারকি করছিলেন একই এলাকার বাসিন্দা নব পাল। এর আগেও ওই এলাকায় টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল বলে জানান বাসিন্দারা।
এলাকাবাসীর আশঙ্কা, টাওয়ারটি চালু হলে ছোট শিশু থেকে বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পাশাপাশি তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় নিয়ম না মেনেই অবৈধভাবে টাওয়ারটি নির্মাণ করা হয়েছে।
বুধবার ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে বাড়িটির তালা ভেঙে ছাদে ওঠার চেষ্টা করেন এবং নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে দেখা করতে চান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সেখানে কর্মরত এক নির্মাণ শ্রমিককেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক নির্মাণকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা আসিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।