শিলিগুড়ি,২ আগস্ট : শহরের ব্যস্ততম এয়ার ভিউ মোড়ে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ১৯৯৫ সালের প্রাক্তন পড়ুয়ারা। এদিন ট্রাফিক পুলিশ কর্মীদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেওয়া হয় এবং কেক কেটে উদযাপন করা হয় দিনটি। পাশাপাশি, বর্ষাকাল ও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে তাঁদের হাতে ছাতাও তুলে দেওয়া হয়। এই ছোট্ট উদ্যোগে খুশি হন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ট্রাফিক পুলিশরা প্রতিদিনই রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করে।”
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক পুলিশ কর্মীরা শহরের শৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁ