শিক্ষার দিগন্তে নতুন দিশা দেখাতে শিলিগুড়িতে শুরু হয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিক্ষা উৎসব — JIS Education Expo 2025 – Siliguri Edition। বুধবার দীনবন্ধু মঞ্চে এই শিক্ষা মেলার শুভ সূচনা হয়, যা আগামী প্রজন্মের ক্যারিয়ার গঠনে এক বিশেষ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এবারের এক্সপোতে অংশ নিয়েছে ৩৯টি নামী-দামি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে উপস্থাপিত হচ্ছে ১৮৫টিরও বেশি কোর্স। উদ্যোক্তাদের মতে, এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করছে ৪৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রী, যা এই ইভেন্টকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
কী থাকছে এই এক্সপোতে?
- একে একে বিভিন্ন কোর্সের বিস্তারিত তথ্য
- শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়
- প্রতিটি ছাত্রছাত্রীর জন্য ব্যক্তিগত কাউন্সেলিং
- ওয়ার্কশপ, সেমিনার ও কেরিয়ার গাইডেন্স সেশন
- পাশাপাশি শিলিগুড়ি ও পার্শ্ববর্তী ৯০টি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারীদের সংবর্ধনা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং JIS Group-এর ডেপুটি ডিরেক্টর বিদ্যুত মজুমদার, যাঁরা শিক্ষার এই মঞ্চে উপস্থিত ছাত্রছাত্রীদের স্বপ্নের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন।

