ইতিপূর্বে পোস্ট গ্রাজুয়েটের এডমিশন কে কেন্দ্র করে সংরক্ষণ নীতি না মানা, U.G.C নিয়ম না মানা ইত্যাদি বিষয়কে নিয়ে সংবাদের শিরোনামে আসে এই বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে কারণ জানতে চেয়ে রাজ্যের B.C.W থেকেও চিঠি করা হয় বিশ্ববিদ্যালয়কে। তার পরবর্তীতে UGC থেকেও বিষয়টি জানতে চাওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পর এবার এই বিষয় নিয়ে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল সিডিউল কাস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোচ্চার হল। তারা আজ লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছিল তার জন্য রেজিস্টারের কাছে ডেপুটেশন দিল । সংগঠনের কনভেনার জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প এই কন্যাশ্রী এবং এই নাম ধরেই নদীয়া জেলার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের নাম কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এখন এই বিশ্ববিদ্যালয় এইভাবে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে যে ব্যাপক পরিমাণে রোস্টারের ভায়োলেশন করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না ।