দেহরাদুন/চামোলি, শনিবার: উত্তরাখণ্ডে ফের প্রকৃতির তাণ্ডব। চামোলি জেলায় শুক্রবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, লাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিখোঁজ একাধিক বাসিন্দা।
ক্ষয়ক্ষতি
- থারালি বাজার, কোটদীপ ও থারালি তেহশিল অঞ্চলের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে গেছে।
- তেহশিলের পার্কিংয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত।
- চেপদাঁও ও থারালি বাজারের একাধিক দোকানে ঢুকে গেছে জল-বালি-কাদা।
- থারালি–গোয়ালদাম রাস্তা এবং থারালি–সাগওয়ারা রাস্তায় যাতায়াত বন্ধ।

প্রশাসনের তৎপরতা
- এনডিআরএফ ও এসডিআরএফ ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে।
- বহু মানুষকে ঘরছাড়া হতে হয়েছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আতঙ্কিত মানুষ হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন।
মুখ্যমন্ত্রীর বার্তা
শনিবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এক্স-এ পোস্ট করে জানান-
“গত রাতে চামোলির থারালি থেকে মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ও উদ্ধারকাজ শুরু হয়েছে। আমি নিজে পরিস্থিতির উপরে নজর রাখছি। সেখানকার মানুষজনের সুরক্ষার জন্য প্রার্থনা করছি।”