শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারি: সাহুডাঙ্গীর শ্মশান ঘাট ও বৈতরণী বৈদ্যুতিক চুল্লির নব রূপদান ও হস্তান্তরকরন অনুষ্ঠান হলো আজ।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৈদ্যুতিক চুল্লি হস্তান্তর করল শিলিগুড়ি পৌর নিগমকে।
২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বৈতরণী তৈরি করে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল। কিন্তু অর্থনৈতিক সমস্যায় চালাতে পারল না এসজেডিএ। অবশেষে সাউডাঙ্গী শ্মশান ঘাটের দায়িত্ব নিলো শিলিগুড়ি পৌরনিগম।
কেবলমাত্র ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার নয় শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিকল্প হিসেবে এই শ্মশানঘাট কেই ব্যবহার করতে শুরু করেছিল।
কিন্তু এই শ্মশান ঘাট রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খেয়েছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।
দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল এখানকার বৈদ্যুতিক চুল্লি।
অবশেষে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশন এই বৈদ্যুতিক চুল্লি এবং শ্মশান ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিল।
আজ আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ শিলিগুড়ি পৌর নিগমের হাতে বৈতরণীর দায়িত্বভার তুলে দেবার
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ কর্তৃপক্ষ এবং শিলিগুড়ি পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা।