শিলিগুড়ি, ৪ ডিসেম্বর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি শহরবাসী। বৃহস্পতিবার শিলিগুড়ির আইওসি গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্রাঙ্কারের গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ির চাকা হঠাৎ ব্লাস্ট হতেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখা মাত্রই আইওসি-র পক্ষ থেকে অগ্নিনির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
দমকল পৌঁছানোর আগেই আগুনের বেশিরভাগটাই নিয়ন্ত্রণে আসে। এরপর দমকল কর্মীরা পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতা ও আইওসি কর্মীদের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
কী কারণে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পর দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়রা জানান, চাকা বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।