নয় বছর পর রাজ্যে অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) পরীক্ষা। রবিবার সকাল থেকে শিলিগুড়ির ১৬টি কেন্দ্রে হাজির হন হাজার হাজার পরীক্ষার্থী। ছিল কড়া নিরাপত্তা, মোতায়েন ছিল পুলিশ বাহিনী, ব্যবহার করা হয় মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা শেষে কারও অভিযোগ ছিল সুযোগ-সুবিধার অভাব নিয়ে, আবার অনেকেই প্রশ্নপত্র ও পরীক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। নয় বছর পর পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের আশা— চাকরির লড়াইয়ে এবার সাফল্য মিলবে।