আগামী ৪সেপ্টেম্বর লাদাখের উচ্চ পাহাড়ে দুটি শৃঙ্গে পর্বতারোহণ করতে চলেছে নর্থ বেঙ্গল এস্কপ্লোরার্স ক্লাবের সদস্যরা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ক্লাবের সদস্যরা। তারা জানান, এর আগেও লাদাখে একাধিক শৃঙ্গে পর্বতারোহণ করেছেন বহু মানুষ। এবারে শিলিগুড়ির এই ক্লাবের তরফেও সেই একই জায়গায় ভিন্ন শৃঙ্গে পর্বতারোহণ করার পরিকল্পনা করা হয়েছে।