শিলিগুড়ি,২৮ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং।
অভিযানে উদ্ধার ১১৭টি ইঞ্জেকশন এবং ১৫ বোতল কাফ সিরাপ।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ের কাছে একটি স্কুটিতে করে পাচার হচ্ছিল ঐ মাদক।
গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ টিম সাজিয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার আইসি এবং অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। এই ঘটনায় কোচবিহারে শীতলকুচির জগবন্ধু রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।
ধৃতের কাছ থেকে মোট ১১৭টি ইনজেকশন এবং ১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। ধৃত ওই যুবক কোথা থেকে এই মাদক সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং।
ধৃতকে শুক্রবার পাঠানো হবে জলপাইগুড়ি আদালতে।