শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন
ভিআইপি মোড়ে ট্রাকের নিচে চলে গেলেন এক সাইকেল আরোহী। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। ঘটনায় সামান্য আঘাত পান সাইকেল আরোহী , এরপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।