শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।গত বুধবার সকাল প্রায় ন’টা নাগাদ দোকানের কর্ণধর দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় দোকানের ভেতরে চারদিকে নজর দিতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়।
দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় চো*রেরা। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকানের অধিকাংশ শোকেস সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। এছাড়াও নগদ প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকান কর্ণধার।তিনি জানান, সব মিলিয়ে প্রায় ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে।
ঘটনার পরপরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ।এর পরই শুক্রবার সাউথ শান্তিনগর দুর্গামন্দির নিবাসী বিশ্বজীৎ সেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।পুলিশী জেরায় চুরির কথা স্বিকার করে অভিযুক্ত।তবে চুরির সামগ্রী উদ্ধার করতে সমর্থ হয়নি পুলিশ।শনিবার তদন্তের স্বার্থে আদালতের কাছে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।।।