কেমন ছিল আমাদের অতীত, কেমনই বা চলছে আমাদের বর্তমান আর কেমন হতে চলেছে আমাদের ভবিষ্যৎ? এবার এই তিন কাল নিয়েই সেজে উঠবে হায়দর পাড়া স্পোর্টিং ক্লাব|অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন ,শুরু হয়ে গিয়েছে মন্ডপ তৈরির জোরদার প্রস্তুতি। অতীতের তুলনায় বর্তমানে যেভাবে সবুজের ধ্বংস হচ্ছে ফলে ভবিষ্যতে কেমন থাকবো আমরা সেই সমস্ত চিত্র এবার ফুটে উঠবে হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মন্ডপে।
স্পোটিং ক্লাবের সম্পাদক নির্মল কুমার পাল জানালেন যে
একদিকে যেমন উন্নয়ন হচ্ছে তেমনি গাছও কাটা পড়ছে যার ফলে পৃথিবী ধ্বংস এর পথে প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে । আর তাই এবার সবুজায়ন রক্ষার বার্তা দিচ্ছে হায়দর পাড়া স্পোর্টিং ক্লাব। যেখানে একবার হলেও আপনাদের আসতে হবে এই পূজা মন্ডপে