শিলিগুড়ি,৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ট্রাফিক সচেতনতা মূলক প্রচার চালানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয় এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা।
এদিন পথচলতি সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়। বিশেষ করে দুই চাকার আরোহীদের হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।