খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের সাঁওগাও বস্তিতে আটকে পড়ল প্রায় ২০ থেকে ২৫টি বুনো হাতির একটি বড় পাল। ভোরের আলো ফুটে যাওয়ায় হাতিগুলি আর জঙ্গলে ফিরে যেতে পারেনি, ফলে দিনের আলোতেই তারা লোকালয়ের মধ্যেই অবস্থান করতে বাধ্য হয়।
সকালের পর থেকেই হাতি দেখতে উৎসাহী জনতার ভিড় জমতে শুরু করে এলাকায়। অনেকেই মোবাইলে এই দৃশ্য বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এই পরিস্থিতি যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বনদপ্তর সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সারাদিন নজরদারি চালাচ্ছে স্থানীয় কুইক রেসপন্স টিম ও বনকর্মীরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাতির দলটি রাতে তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে গাজোলডোবা অতিক্রম করে এবং ঘিস নদী পেরিয়ে সাঁওগাও এলাকায় ঢুকে পড়ে।
বনকর্মীদের পরিকল্পনা অনুযায়ী, অন্ধকার নামলে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ‘ড্রাইভ’ পদ্ধতিতে। ঘটনাস্টলে তারঘেরা রেঞ্জর বনোকর্মীরা ও মাল বন্যা প্রাণ বিভাগের বনো কর্মীরা রয়েছেন