মায়ের ইচ্ছা কালীবাড়িতে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা বিজেপি কর্মীদের
শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিবস উপলক্ষে শিলিগুড়িতে শুরু হল বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। বৃহস্পতিবার বিজেপি শিলিগুড়ি টাউন মণ্ডল-৩-এর উদ্যোগে মায়ের ইচ্ছা কালীবাড়িতে পুজো দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এদিন দলীয় কর্মকর্তা ও কর্মীরা মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনাও করা হয়।
লাড্ডু ও বস্ত্র বিতরণ
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু ও বস্ত্র বিতরণ করা হয়। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
মাসব্যাপী নানা কর্মসূচি
দলীয় সূত্রে জানা গিয়েছে, ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে একাধিক জনসেবামূলক কর্মসূচি পালন করা হবে। এদিনের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও উপস্থিত ছিলেন।