শিলিগুড়ি, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে ফাড়াবাড়ি মহাদেব স্পোটিং ক্লাব এন্ড এনজিও-এর উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বয়সের শিশু-কিশোররা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
রঙ-তুলিতে ফুটে উঠল দেশপ্রেম ও সৃজনশীলতা
দেশপ্রেম, প্রকৃতি এবং সৃজনশীলতার নানা ভাবনা রঙ-তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলে খুদে শিল্পীরা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
প্রতিভার বিকাশে বিশেষ উদ্যোগ
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে থাকা সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। প্রতিযোগিতার মাধ্যমে ছোটদের মধ্যে দেশপ্রেম ও শিল্পচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলেও আশাবাদী উদ্যোক্তারা।
বিজয়ীদের ট্রফি, সকলের হাতে মেডেল ও শংসাপত্র
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশু-কিশোরকে প্রদান করা হয় মেডেল ও শংসাপত্র। স্বাধীনতা দিবসের এই আয়োজন শিশুদের কাছে হয়ে ওঠে আনন্দ, সৃজনশীলতা ও দেশপ্রেমের এক সুন্দর মিলনমঞ্চ।