ঘোঘোমালি নেতাজি বাজার রথযাত্রা কমিটির উদ্যোগে আজ ঘুঘুমারি স্কুল মাঠে খুঁটি পূজার মাধ্যমে ৪০তম বর্ষের সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের শুভ সূচনা করা হয়।
রথযাত্রা কমিটির সভাপতি কমল ঘোষ জানান, এবারের রথযাত্রা সাত দিন ধরে ধুমধামের সঙ্গে উদযাপিত হবে। শিশুদের জন্য থাকবে নাগরদোলা ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলার ব্যবস্থা। পাশাপাশি মহিলাদের জন্য সাজসজ্জার বিভিন্ন দোকানসহ একাধিক স্টল বসবে।
তিনি আরও জানান, রথটি ঘোঘোমালি ইস্কুল ময়দান থেকে যাত্রা শুরু করে আশিঘর মোড় পর্যন্ত গিয়ে পুনরায় একই পথে ফিরে আসবে।
আজকের খুঁটি পূজা উপলক্ষে এলাকাবাসীর পাশাপাশি বহু মহিলা উপস্থিত ছিলেন। এছারা ঘোঘোমালি নেতাজি বাজারে সম্পাদক নিতাই সাহা সহ বাজারের সদস্যরা উৎসবের শুভ সূচনায় অংশগ্রহণ করেন।