শিলিগুড়ি,২২ জুলাই: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়ি পুরনিগম, বুধবার সকালে আচমকা একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গেছে বিদ্যুৎ সংযোগের অতিরিক্ত চাপের ফলে এই আগুন,দমকল আসার আগেই কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকল কর্মীরা প্রতিদিনের মত ব্যস্ততায় ছিল।ঠিক সেই সময় আগুন আগুন বলে সকলে ছোটা ছুটি শুরু করে।জানা যায় কর্পোরেশনের জেনারেটর রুমে বিদ্যুতের অতিরিক্ত চাপের ফলে মেন বক্সে আগুন ঝরে যায়।সকল পুরকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিলিগুড়ি পুরনিগমের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বাস্তুকার দেবব্রত মজুমদার জানান আগুনের তিব্রতা বেশি ছিল না।কোন বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।