শিলিগুড়ি,৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক প্রশংসনীয় ও অভিনব উদ্যোগ গ্রহণ করল ফারাবাড়ি মহাদেব স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কর্মরত ট্রাফিক পুলিশদের হাতে গাছের চারা তুলে দেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন প্রখর রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। কিন্তু অধিকাংশ ট্রাফিক পয়েন্টেই নেই পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে ওই সব স্থানে গাছ বড় হয়ে ছায়া দেয় এবং কিছুটা স্বস্তি মেলে কর্তব্যরত পুলিশদের।