শিলিগুড়ি,২২ জুলাই: শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি-র তিন নম্বর মন্ডলের পক্ষ থেকে বুধবার পাঞ্জাবি পাড়া এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে সাফাই কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন, মন্ডল সভাপতি অনুপ আগরওয়াল সহ অন্যান্য দলীয় কর্মীরা।
উদ্যোক্তাদের বক্তব্য, প্রতিদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাফাই কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা আরও জানান, বর্ষাকালে যাতে সাফাই কর্মীরা অসুস্থ না হন এবং নির্বিঘ্নে তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই এই রেইনকোট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।