শিলিগুড়ি,২ আগস্ট : আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের অন্যতম প্রাচীন পুজো কমিটি রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ বছর তাদের পুজো ৬১তম বর্ষে পদার্পণ করল।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ চমক। সন্ধ্যা ছ’টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এবারের বিশেষ থিমের। পাশাপাশি আলোকসজ্জা ও প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের দাবি, এবারের থিম ও সাজসজ্জা শহরবাসীর নজর কাড়বে এবং দুর্গাপুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করবে।