শিলিগুড়ি,১৪ জুলাই: কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় তদন্ত চালিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত সেই যুবকের নাম গণেশ ঘোষ , ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে সেই যুবককে আটক করা হয় । এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে শিকার করে চুরি যাওয়া স্কুটি এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় রাখা এরপর সেখানে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়।
ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্তে পুলিশ ।