শিলিগুড়ি,২৪ ফেব্রুয়ারী: শিলিগুড়ির সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান দুর্ঘটনার ঘটনায় সোমবার গ্রেফতার করা হল অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে। তিনি শহরের এক নামি পেট্রল পাম্প মালিকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় তাঁকে। অন্যদিকে ন্যায় বিচারের দাবিতে কোর্টের সামনে হাতে প্লাকাড নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সেবক রোড এলাকায় একটি দ্রুতগতির গাড়ি এক পথচারীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত চালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে গাড়ির মালিকানা ও চালকের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযানে নেমে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হয় । গোটা ঘটনার তদন্তে পুলিশ।