শিলিগুড়ি,২৫ মে: অসাধু কার্যকলাপের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত এক রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করা ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যে পুলিশের উপর কোনরুপ হেনস্তা বরদাস্ত করা হবে না।মুখ্যমন্ত্রীর ঘোষনার পড়ো থেমে থাকেনি পুলিশি হেনস্থা।
গতকাল অর্থাৎ রবিবার রাত নয়টা নাগদ এনজেপি থানার পুলিশ অভিযানে সামিল হয় আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে।সেই সময় ১০-১২ জনের একটি গ্রুপ সেখানে বসে অসাধু কার্যকলাপ করছিল।
পুলিশকে দেখে চার থেকে পাঁচজন পালিয়ে গেলেও বাকি পাঁচজনকে আটক করে সেখানে জিজ্ঞাসাবাদ চালালে তারা কর্তব্যরত পুলিশের সঙ্গে দুরব্যবহার করে। শুধু তাই নয় এএসআই মুন্না আহমেদের উপর বোতল দিয়ে আতর্কিত হামলা চালায় ওই পাঁচ জনের মধ্যে থাকা গোবিন্দ রায় নামে এক যুবক। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি জলপাইগুড়ি প্লেন ঘাঁটিতে। হামলায় মাটিতে লুটিয়ে পড়ে কর্তব্যরত পুলিশ।তাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় গোবিন্দ রায় সহ আশিস শা,বাড়ি মাদানি বাজার, অমিত রায়,হাকিমপাড়া, বাবু রায়,ভক্তিনগর পাইপলাইন, ও বাসুদেব সরকার ভক্তিনগর পাইপ লাইন নিবাসি।ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।। বাকিদের খোজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।