শিলিগুড়ি,২ জুন: শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে নেশা বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা নিলেন ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো। মঙ্গলবার তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। এই অভিযানে খালপাড়া ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও তাঁর সঙ্গে ছিল।
এদিন বিভিন্ন সংবেদনশীল এলাকা ঘুরে নেশা কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দেন কাউন্সিলর। যারা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের সতর্ক করে জানানো হয়—আগামী দিনে এলাকায় কোনোভাবেই নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা বরদাস্ত করা হবে না।
স্থানীয়দের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।