শিলিগুড়ি,২৫ মে: রাজনৈতিক পালাবদলের জেরে শিলিগুড়ির সংলগ্ন কাওয়াখালী এলাকায় ভেঙে ফেলা হল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস। অভিযোগ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ)-র জমিতে অবৈধভাবে ওই পার্টি অফিসটি নির্মাণ করেছিলেন মাটিগাড়া ব্লকের তৃণমূল কর্মীরা।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর এসজেডিএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট পার্টি অফিসে নোটিশ পাঠানো হয় এবং সাত দিনের মধ্যে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ জারি হতেই নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব।
অবশেষে সোমবার দলীয় কর্মীরাই নিজেদের উদ্যোগে ওই পার্টি অফিস ভেঙে দেন। তবে গোটা ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।