শিলিগুড়ি,৩০ মে: ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার এসসি মোর্চার উদ্যোগে ৪০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ একটিয়াশাল এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়ায় শিখা চ্যাটার্জীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদেরও সম্মানিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত কুমার রায় , দলের জেলা ও স্থানীয় নেতৃত্বসহ বিশিষ্ট ব্যক্তিরা। কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে দিয়ে তাদের আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ছাত্র-ছাত্রীদের সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।