শিলিগুড়ি, ৭ মেঃ গত ২১ বছর ধরে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলে কারাতে প্রশিক্ষণ ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশেষ পরিচিতি গড়ে তুলেছে ‘কাইজেন কারাতে-ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়া’।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে এই সংস্থা।
এবার আগামী ৯ ও ১০ মে, ২০২৬ তারিখে ত্রিপুরার আগরতলায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে অনুষ্ঠিত হতে চলা “আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এ অংশ নিতে যাচ্ছে সংস্থার নির্বাচিত সাতজন সদস্য। দলের সঙ্গে থাকবেন অ্যাসোসিয়েশনের প্রধান কারিগরি পরিচালক শিহান দেবাশীষ ঢালী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যরা হলেন দিব্যজ্যোতি গুপ্ত, পহাল আগরওয়াল, সত্যম তিওয়ারি, সায়ন বর্মন, অম্লান পাল, চেওয়াং প্রধান এবং রাহুল রায়।
বর্তমানে প্রতিযোগিতার প্রস্তুতিতে পাঞ্জাবিপাড়ার ব্রাইট একাডেমিতে জোরকদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ।
জানা গেছে, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কাইজেন কারাতে-ডু অ্যাসোসিয়েশনের দল আগামী ৮ মে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে।
এ প্রসঙ্গে শিহান দেবাশীষ ঢালী জানান, “আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে তারা নিজেদের সেরাটা তুলে ধরবে বলেই আমরা আশাবাদী।”