শিলিগুড়ি,১৬ মে: টিকিয়াপাড়ায় ড্রাগস বিরোধী অভিযানে অংশ নেওয়ার পর আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী।
শুক্রবার শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় বিজেপির ৫ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ড্রাগস বিরোধী অভিযান চালানো হয়। অভিযোগ, অভিযান শেষে বাড়ি ফেরার পথে একা পেয়ে দিলীপ গুপ্তা ও বিনোদ সাউ নামে দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে এলাকার মাদক ব্যবসায়ীরা।
ঘটনায় গুরুতর আহত হন ওই দুই কর্মী। পরে তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।
শনিবার সকালে শিলিগুড়ি ফিরেই হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান শিলিগুড়ির বিধায়ক Shankar Ghosh। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।