নকশালবাড়িতে রক্তদান শিবিরের আয়োজন, এগিয়ে এলেন বহু মানুষ
নকশালবাড়ি, ১৭ মে: রক্তের সংকট দূর করতে এবং সমাজে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে রক্তদান শিবিরের আয়োজন করল সারদা বিদ্যামন্দিরের । শনিবার পাল পি হ্যারিস শিলিগুড়ি রোটারি ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং সারদা বিদ্যামন্দিরের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য রাখা হয়। স্কুলের অভিভাবক, প্রাক্তনী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মহিলা, পুরুষ ও যুবকরাও উৎসাহের সঙ্গে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি প্রয়োজনে রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে শিবির সফল হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।